চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ন ২৩, নভেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, মানিকগঞ্জ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে ধর্ম বিষয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে আলেম-ওলামা ও সাধারণ জনতা। একই সময়ে অন্যস্থানে শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মানবন্ধন করছিল তার অনুসারীরা। এসময় ছুটাছুটিতে আহত হন কয়েকজন।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ‘সর্বস্তরের তৌহিদী জনতা’ ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এসে সমাবেশে পরিণত হয়।

অন্যদিকে একই সময়ে শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে তার অর্ধশত অনুসারী স্মৃতিস্তম্ভের দক্ষিণ পাশে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে ‘তৌহিদী জনতা’র কিছু বিক্ষোভকারী তাদের দিকে এগিয়ে গেলে বাউল অনুসারীরা ছুটোছুটি শুরু করেন। ভয়ে কয়েকজন পাশের পুকুরে লাফ দিলে ৩ জন আহত হন। এ সময় তৌহিদী জনতারও একজন বিক্ষোভকারী আহত হন।

ঘটনায় স্টেডিয়াম ও ডিসি কোর্ট এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সমাবেশে বক্তারা সমালোচিত মন্তব্য ও অবমাননার দায়ে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।

সমাবেশ শেষে তৌহিদী জনতার পক্ষ থেকে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।

Jui  Banner Campaign
ট্যাগ: তৌহিদী জনতার বিক্ষোভফাঁসির দাবিবাউল আবুল সরকারমানিকগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনি দায়িত্ব পালনে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT