চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ-মানববন্ধন

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
১০:৩৭ অপরাহ্ন ০৯, মার্চ ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A

সম্প্রতি দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগসহ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে অংশ নেয়। এইদিন দুপুর দেড়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা খানম বলেন, একজন নারী হিসেবে ধর্ষণ-নিপীড়নের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে আমি সোচ্চার। মাগুরা ও গাজীপুরে সম্প্রতি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এখন কেউই নিরাপদ নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। নতুবা আমরা শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাব না। প্রয়োজনে কঠোর আন্দোলনে যাব আমরা।

একই সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ এর ব্যানারে একদল শিক্ষক মানববন্ধন করেন। এতে নৃবিজ্ঞান, চারুকলা ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অর্ধ-শতাধিক শিক্ষার্থী সংহতি জানিয়ে অংশ নেয়। এসময়, তারা ক্যাম্পাসে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলও করেন। এসময়, বক্তারা ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এদিকে রোববার দুপুরে “ধর্ষণবিরোধী মঞ্চ” শীর্ষক প্লাটফর্মের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এ প্লাটফর্মের শিক্ষার্থীরা। এছাড়াও দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মঞ্চ থেকে নিয়মিত কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তারা।

কমিটিতে মুখপাত্র হিসেবে রয়েছেন সৈয়দা মেহের আফরোজ শাঁওলি এবং সহ-মুখপাত্র ফাহমিদা ফাইজা ও মালিহা নামলাহ।

Reneta

এ বিষয়ে ধর্ষণবিরোধী মঞ্চের মুখপাত্র সৈয়দা মেহের আফরোজ শাঁওলি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমাদের এরকম একটি জায়গায় দাঁড়াতে হচ্ছে এটা আসলে লজ্জাজনক। তবুও এ লজ্জা নিয়ে এগিয়ে যেতে চাই। দেশে একের পর এক ধর্ষণ ও শ্লীলতাহানি ঘটে যাচ্ছে। কিন্তু, আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। এটার দায়ভার এ সরকারকে নিতে হবে। অনতিবিলম্বে ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ শিশু

মার্চ ২১, ২০২৬

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT