চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতারণার শিকার প্রসেনজিতের বোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

পশ্চিমবঙ্গের তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন ও অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় প্রতারণার শিকার হয়েছেন। তাকে ‘মৃত’ দেখিয়ে ব্যাংক থেকে তার একটি একাউন্টের সব টাকা তুলে নিয়েছে প্রতারক চক্র।

কলকাতার শীর্ষ গণমাধ্যম বলছে, পল্লবীর পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে ৯ লাখ ১৭ হাজার রূপি উধাও। এমন প্রতারণায় হতবাক তিনি।

অভিনেত্রীর জানান, অ্যাক্সিস ব্যাংকে একটি পিপিএফ ফান্ড ছিল পল্লবীর। বেশ কয়েক বছর ধরেই সেখানে সঞ্চিত অর্থ জমা করছেন। আচমকাই ব্যাংক মারফত জানতে পারেন, তার ওই অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে গিয়েছে। পরে খোঁজ নিয়ে অভিনেত্রী জানতে পারেন, তার প্রভিডেন্ট ফান্ডের সব গচ্ছিত অর্থও উধাও! অভিনেত্রী মৃত, এই দাবি করেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে!

পল্লবীর কথায়,‘‘আমি জানতে চেয়েছি ব্যাংকের কাছে আমি যদি মৃত হই, তা হলে তো আমার মৃত্যুর শংসাপত্র দেখাতে হবে। সেটা কোথায়? সদুত্তর পাইনি। আসলে এটা বড় একটা জালিয়াতির চক্র চলছে। কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রিত ব্যবস্থায় এত বড় জালিয়াতি কীভাবে সম্ভব, প্রশ্ন রেখেছেন তিনি! তার ভাষ্য, “আজ আমার সঙ্গে হয়েছে, হয়তো আরও অনেকের সঙ্গেই হচ্ছে, আমরা জানতে পারছি না। আমি এই ঘটনায় আমাদের দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) কাছে যেতেই পারতাম। কিন্তু এমন একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রিত ব্যবস্থায় এই রকম প্রতারণা? আমি বিস্মিত।’’

পুরো ঘটনার পর কড়েয়া থানায় এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী। তবে ব্যাংকের তরফ থেকে পল্লবীকে জানানো হয়েছে, আগামী ১৬ থেকে ১৭ এপ্রিলের মধ্যে খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হবে। ঘটনার আকস্মিকতায় আদৌ টাকা পাবেন কিনা, নিশ্চিত হতে পারছেন না পল্লবী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়পল্লবীপ্রসেনজিৎফান্ডব্যাংকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT