চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)। দেশটিতে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করায় এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থাটি সম্প্রতি তাদের একটি প্রতিবেদনে ধর্মীয় স্বাধীনতা নিয়ে ভারতের পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ উল্লেখ করে ভারতকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করেছে।

ইউএসসিআইআরএফ তাদের প্রতিবেদনে বলেছে, ২০২২ সালে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি খারাপ হয়েছে।  বাইডেন প্রশাসন যাতে ভারতকে এই বিষয়ে ‘উদ্বেগজনক পরিস্থিতিতে থাকা একটি দেশ’ হিসেবে চিহ্নিত করে সেই সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে।

সংস্থাটি বলেছে, আন্দোলনকারী, সাংবাদিক ও আইনজীবীদের চুপ করাতে ভারতের পদক্ষেপগুলো ধর্মীয় স্বাধীনতায় গুরুতর বাধা। তাছাড়া কানাডায় হরদীপ সিং নিজ্জরের হত্যা এবং আমেরিকায় গুরুপতবন্ত সিং পন্নুনকে হত্যার চক্রান্তে ভারতের নাম যেভাবে জড়িয়েছে, তা খুবই বিরক্তির বিষয়।

ইউএসসিআইআরএফ এর প্রতিবেদন নিয়ে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে কূটনীতিকদের মতে, ভারত সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবেই এই ধরনের অভিযোগ খারিজ করে দেওয়া হয়ে থাকে।

ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে এমন অভিযোগ এনে এর আগেও ২০২০ সালে ভারতকে কালো তালিকাভুক্ত করতে সুপারিশ করেছিল ইউএসসিআইআরএফ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমইউএসসিআইআরএফকালো তালিকাভুক্তভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিয়েতনামে বড় হার সঙ্গী করে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২৬, ২০২৬

থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মার্চ ২৬, ২০২৬
ছবি: এআই।

বিয়ের আগে যেসব প্রশ্ন জানা জরুরি, সহজ হবে সঠিক সিদ্ধান্ত

মার্চ ২৬, ২০২৬

সিনেমা না দেখেও আমিরের মুখে ‘ধুরন্ধর ২’-এর প্রশংসা!

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT