চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপারেশন সুন্দরবন’ দেখে আইফোন জেতার সুযোগ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A
উৎসবমুখর পরিবেশে নেতারা হাসি ও উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত ছবি ‘অপারেশন সুন্দরবন’। র‍্যাবের উদ্যোগে নির্মিত এই ছবিটি দেখলে ২০ জন দর্শক পাবেন ‘আইফোন ১৪’ সিরিজের লেটেস্ট ফোন!

মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা সিটিতে অনুষ্ঠিত ছবির প্রিমিয়ারে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এমন ঘোষণা দেন। তিনি বলেন, লটারির মাধ্যমে বিজয়ী ২০জন ভাগ্যবানকে পুরস্কার দেয়া হবে ফরচুন গ্রুপের সৌজন্যে।

লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক আরও বলেন, বিভিন্ন সিনেমা হলে ড্রপবক্স থাকবে। যারা বিভিন্ন সিনেমা হলে গিয়ে ‘অপারেশন সুন্দরবন’ দেখবেন তারা টিকেটের পিছনে নাম ও মোবাইল নম্বর লিখে ড্রপবক্সে জমা দেবেন। ১ নভেম্বর সুন্দরবন দস্যুমুক্ত দিবস। ওইদিন  লটারির মাধ্যমে ২০জন ভাগ্যবানকে আইফোন ১৪ উপহার দেয়া হবে।

Banglabid

‘অপারেশন সুন্দরবন’র প্রিমিয়ারে ছবির পরিচালক দীপংকর দীপন, অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, রিয়াজ আহমেদ, নুসরাত ফারিয়া, মনির খান শিমুল, রোশান, মনোজ প্রামাণিক, আরমান পারভেজ মুরাদসহ বিভিন্ন কলাকুশলী এবং পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সকলের মধ্যমনি হয়ে হাজির ছিলেন সাবেক র‍্যাব প্রধান ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। আরও ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার।

প্রিমিয়ার উপলক্ষে নিচ তলা থেকে ৮ তলায় বসুন্ধরা সিনেপ্লেক্স সেজেছিলো অপারেশন সুন্দরবন- এর ডিসপ্লেতে। মনে হচ্ছিল সুন্দরবনের আবহ! বাঘ-হরিণ শোভা পায় ব্যানারে।

Reneta

ছবিটির প্রিমিয়ার শেষে সিয়াম-রোশানরা র‍্যাব কর্মকর্তাদের জড়িয়ে ধরে কেঁদে ফেলেন, পাশাপাশি আনন্দে ফেটে পড়েন। সিয়াম-রোশানরা মনে করেন, গত ৩ বছর ধরে যে শ্রম দিয়ে এই ছবিটি করেছেন অবশ্যই তা দর্শকের কাছে উপভোগ্য হবে।

পরিচালক দীপংকর দীপন বলেন, আমি চেষ্টা করেছি সুন্দরবনের গহীনে যা ঘটে তা তুলে ধরতে। সুন্দরবনে যা যা ঘটে তাই তুলে ধরেছি। যদিও কাজটি ছিল অসাধ্য। তবে র‍্যাবসহ প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে অবশেষে কাজটি মানুষের কাছে পৌঁছে দিতে পারছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন সুন্দরবনআরমান পারভেজ মুরাদনুসরাত ফারিয়ামনির খান শিমুলমনোজ প্রামাণিকরিয়াজ আহমেদরোশানলিড বিনোদনসিয়ামসিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাদখোলা বাসে বাফুফের পথে সানজিদা-সাবিনারা

পরবর্তী

বাংলাদেশ নিয়ে আশার কথা বলেছে এডিবি

পরবর্তী
এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২২ এর আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নিয়ে আশার কথা বলেছে এডিবি

বহু মানুষ বাসের ছাদে উঠে ভ্রমণ করছে, কিছু মানুষ নিচে দাঁড়িয়ে দেখছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পথিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে দুই চ্যাম্পিয়ন

সর্বশেষ

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT