বাংলাদেশ

বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. মাহবুবুল হক সিদ্দিকী মারা গেছেন

প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. মাহবুবুল হক সিদ্দিকীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. মাহবুবুল হক সিদ্দিকীর ছবি, তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা বিজ্ঞানী।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ও রাজনীতিক মাগুরার ড. মাহবুবুল হক সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন।

সোমবার (৬ নভেম্বর) হার্ট অ্যাটাকে হলে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেয়া হয়। হাসপাতালে যাওয়ার পথে রাত ১০ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ড. মাহবুবুল হক সিদ্দিকী বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন এবং প্রয়াত মন্ত্রী মজিদ উল হকের ছোট ভাই। তিনি ভাইদের মধ্যে সেজ (তৃতীয়) ছিলেন। একসময় তিনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। আশির দশকে দীর্ঘদিন তিনি মাগুরা জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি প্রায় টানা দশ বছর মাগুরা পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ও রাজনীতিক ড. মাহবুবুল হক সিদ্দিকীর মৃত্যুতে সাংবাদিক মতিউর রহমান টুকু, গ্রীণফিল্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সামছুল আলম, জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিত সংগঠন শোক প্রকাশ করেছে।

বিষয়:ইন্তেকালপরমানু বিজ্ঞানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…