চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার রোধে নেওয়া হচ্ছে প্রকল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ন ২৫, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার রোধে একটি প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) জাহেদ উর রহমান।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে বিএনপির সরকারের এক মাস পূর্তি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘সামাজিক মাধ্যমের একটা নতুন ফেনোমেননের কথা বলি, যেটা আমার কাছে খুবই অ্যালার্মিং মনে হয়। আমি বিশ্বাস করি আপনি এটা এগ্রি করবেন। মানে প্রতিষ্ঠিত পরিচিত কোনো একটা নিউজ মিডিয়ার মতো করে একটা লোগো তৈরি করে, দূর থেকে দেখতে মনে হয় ওই মিডিয়ার লোগো, একটা ভিন্ন নাম দিয়ে কতগুলো নিউজ দেওয়া হয়, এক ধরনের স্যাটায়ার। এটা মারাত্মক রকম ডিসইনফরমেশন ছড়াচ্ছে। আপনারা খেয়াল করেছেন আশা করি।’

তিনি বলেন, ‘সো আমি মনে করি আপনাদেরকে সঙ্গে নিয়ে, আপনারা আমাদের সাথে একমত হবেন। কেউ স্যাটায়ার করতেই পারে। কিন্তু সেই স্যাটায়ারের কোনো লুক কোনো প্রতিষ্ঠিত মিডিয়ার লুকের মতো হবে না। আমার কাছে এটা একটা অপরাধ বলে মনে হয়।

সো আমরা এই ব্যাপারটায় কাজ করতে চাই, আমরা খুব দ্রুত এটাকে একটা স্ট্রাকচারের মধ্যে আনবো। কারণ আমি অনেককে দেখেছি এগুলোকে রেফার করে কথা বলছেন, শেয়ার করছেন সচেতন মানুষ। আসলে এই ডিসইনফরমেশন ফাইট করার জন্য তো কয়েকটা কাজ আছে। একটা হলো এই ডিসইনফরমেশন ডিটেক্ট করা, সেটাকে ডিবাঙ্ক করা এবং ডিসেমিনেট করা।’

Reneta

জাহেদ উর রহমান বলেন, আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে এনগেজ করার জন্য একটা প্রজেক্ট তৈরি করেছি।

প্রজেক্টটার নাম হচ্ছে ‘নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার ও স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরির মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার কার্যক্রমের সঙ্গে জনসাধারণের সম্পৃক্ততা জোরদারকরণ’। একটা প্রজেক্ট নেওয়া হয়েছে এটার মাধ্যমে আমরা সেটা ডিসেমিনেটও করবো। আর যেটা বারবার বলছি আমরা একটা নীতিমালা এবং আইনের অধীনে ডিসইনফরমেশনকে আসলে ডিল করতে চাই। ডিল করা বলতে মানুষকে সচেতন করা তো আছেই, সঙ্গে এটা বোঝাতে চাই যে এটা অন্যায় এবং এটা অপরাধ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষপ্রকল্পপ্রধানমন্ত্রীর উপদেষ্টামিথ্যা তথ্য প্রচার রোধসোশ্যাল মিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

টাঙ্গাইলে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে মানিক মিয়াতে গাইবে ওয়ারফেজ

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে কিছু সড়ক, যান চলাচলে বিশেষ নির্দেশনা

মার্চ ২৫, ২০২৬

‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে শোকজ, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

মার্চ ২৫, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার রোধে নেওয়া হচ্ছে প্রকল্প

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT