বাংলাদেশ

আবারও লাইফ সাপোর্টে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম লাইফ সাপোর্টে, স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগজনক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন এমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

শুক্রবার ১০ অক্টোবর সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন অন্যপ্রকাশ’এর কর্ণধার মাজহারুল ইসলাম।

তিনি জানান, অধ্যাপক মনজুরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে সুস্থ করে তোলার জন্য।

পরিবারের পক্ষ থেকে শুভানুধ্যায়ীদের প্রতি হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে স্যারের জন্য প্রার্থনা ও মঙ্গল কামনা করতে আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বিষয়:লাইফ সাপোর্ট ল্যাবএইড হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…