চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটানা বসে থাকার সমস্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০২৩
লাইফস্টাইল
A A

আমরা অনেকেই নিজের অজান্তে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকি। তবে বুঝে উঠতে পারি না এটি আমাদের জন্য কতটুক ক্ষতিকর। অফিসে কাজের চাপে টেবিল ছেড়ে উঠে দাঁড়ানো অনেকের জন্যই প্রায় অসম্ভব। ল্যাপটপের সামনে থেকে দুই মিনিট ওঠার সময় থাকে না। বহুজাতিক সংস্থা থেকে সরকারি অফিস, সর্বত্র চিত্রটি একই।

সারাবিশ্বের বিভিন্ন স্বাস্থ্য সমীক্ষা বলছে, দিনে ৬ ঘণ্টা বসে কাজ করার অভ্যাস ডেকে আনছে ক্যানসার, হার্টের সমস্যার মতো জটিল রোগ।

গবেষকেরা জানাচ্ছেন, ক্রমাগত বসে একই কাজ করলে মানুষের কর্মক্ষমতা এবং উদ্ভাবনী শক্তি কমে যায়। বসে কাজ মানে হজমের গোলমালও দেখা দেয়। তাই একটানা বসে না থেকে ৩০ মিনিট অন্তর একটু হাঁটাচলা করে নিলে তা শরীরের পক্ষে ভাল।

একটানা বসে থাকলে যেসব রোগের ঝুঁকি বাড়ে:

ক্যানসার

বিশ্বে ক্যানসার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রতি বছর ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কয়েক লক্ষ। অনিয়ন্ত্রিত জীবনযাপন, বাইরের খাবার খাওয়ার অভ্যাস, শরীরচর্চা না করা, ধূমপান এবং মদ্যপানের অভ্যাস, এমন বেশ কিছু কারণে ক্যানসারের মতো মারণরোগ বাসা বাঁধে শরীরে। তবে এই কারণগুলো ছাড়াও একটানা বসে থাকলেও কিন্তু হতে পারে ক্যানসার। সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, ফুসফুস, মূত্রাশয় এবং মলাশয়ের ক্যানসার হতে পারে বসে থাকার কারণে।

Reneta

হার্টের সমস্যা

অফিস হোক কিংবা বাড়িতে, এক ভাবে বসে থাকার কারণে হার্টেও এর প্রভাব পড়ে। হার্ট ভাল রাখার অন্যতম পন্থা হল শরীরচর্চা, হাঁটাচলা করা। শরীর সচল রাখলে হার্টও ভাল থাকে। গবেষণা জানাচ্ছে, শারীরিক ভাবে সচল থাকা জরুরি, তার অন্যতম কারণ হল হৃদ্‌রোগের সমস্যা এড়ানো। দিনের বেশির ভাগ সময় বসে থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।

ডায়ারেটিস

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে শারীরিক ভাবে সচল থাকা জরুরি। শরীরচর্চার অভাবে শর্করার মাত্রা বেড়ে দ্বিগুণ হতে পারে। তেমনটাই জানাচ্ছে গবেষণা। তাই বসে থাকার কাজ হলেও ২০ মিনিট অন্তর হাঁটাচলা করার পরামর্শ দিচ্ছেন গবেষকেরা।

Jui  Banner Campaign
ট্যাগ: করণীয়টানা বসারোগের ঝুঁকি
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT