চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশিদের নিরাপত্তা প্রটোকল বাতিল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকর: বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ন ১৬, মে ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশিদের নিরাপত্তা প্রটোকল বাতিল করা বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকর হবে।

মঙ্গলবার (১৬ মে) নয়াপল্টনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিদেশি রাষ্ট্রদূতদের প্রটোকল তুলে নেয়ার ব্যাপারে বিএনপির দুইটা বিষয় ভাবছে। প্রথম, চরম দায়িত্বহীনতা যার ফলে আন্তর্জাতিকভাবে যে সমস্যার সৃষ্টি হবে, সেটা দেশের জনগণকে ভোগ করতে হবে। দ্বিতীয়, আত্মঅহংকার কোন জায়গা নিয়ে পৌঁছাতে পারে, সেটা সবচেয়ে বেশি ক্ষতি করবে। সত্যি কথা, আমরা বুঝতে পারছি না কেন এরকম করেছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমার কাছে মনে হয়, সম্ভবত এবার বিদেশে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী ঠিক উপযুক্ত সেই রকম প্রটোকল পান নাই, সেটার একটা প্রতিবাদ বা প্রতিফল, প্রতিশোধ হিসেবে আমরা এটা দেখতে পাচ্ছি।

বিদেশিদের প্রটোকল দেয়া দীর্ঘকাল ধরে চলে আসছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, হঠাৎ করে সেটাকে বাতিল করে দেওয়া হচ্ছে, সামথিং ইজ রং। এটা নিঃসন্দেহে একটা উত্তেজনা সৃষ্টি করবে। একটা সমস্যা সৃষ্টি করবে। এই ব্যাপারে কোনও সন্দেহ নেই।

মির্জা ফখরুল বলেন, কূটনীতিকদের প্রটোকল প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশকে আরও এক ঘরে করে তুলবে। বিএনপি উদ্বিগ্ন, বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটা ক্ষতিকারক হবে। কারণ সমস্যাটা তো সরকাররের নয়, সমস্যা দেশের জনগণের। কারণ এটার পরবর্তী যে সিদ্ধান্ত হবে সেটা জনগণকে ভোগ করতে হবে। আজকে এটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য যদি পাল্টা কোনও ব্যবস্থা নেয় সেটা তো দেশের জনগণকে ভোগ করতে হবে।

Reneta

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT