চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে গায়িকার মৃত্যুর পর আতঙ্কে জান্তাপন্থী সেলিব্রেটিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ০৮, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মাথায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন জান্তাপন্থী মিয়ানমারের গায়িকা লিলি নাইং কিয়াও। ধারণা করা হচ্ছে দেশটির সামরিক সরকার বিরোধীদের গুলিতেই আহত হয়েছিলেন তিনি।

বিবিসির তথ্য অনুযায়ী, ইয়াঙ্গুনের একটি হাসপাতালে মারা গেছেন ৫৮ বছর বয়সী গায়িকা লিলি নাইং কিয়াও। তাকে হত্যার অভিযোগে দুইজন হামলাকারীকে আটক করেছে মিয়ানমার পুলিশ। মিয়ানমারের এই সঙ্গীতশিল্পী হত্যার ঘটনায় নিরাপত্তা ইস্যুতে উদ্বিগ্ন হয়ে উঠেছে অন্যান্য সরকারপন্থী তারকারা।

গত ৩০ মে সন্ধ্যায় মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের ইয়ানকিন টাউনশিপে বাড়ির বাইরে গাড়ি পার্ক করার সময় গুলিবিদ্ধ করা হয় সঙ্গীতশিল্পী লিলি নাইং কিয়াওকে। সাথে সাথেই গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারা যাওয়ার আগ পর্যন্ত লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

সঙ্গীতশিল্পী লিলি নাইং কিয়াও ২০২১ সালে ক্ষমতা দখলকারী শীর্ষ জান্তা নেতাদের বেশ ঘনিষ্ঠ ছিলেন। তাকে জান্তা সরকারের তথ্য সরবরাহকারী হিসেবে অভিযুক্তও করা হয়েছিল। তাই ধারণা করা হচ্ছে দেশটির সরকার বিরোধীদের গুলির আঘাতে আহত হয়েছিলেন তিনি।

এই হত্যাকাণ্ডটি মিয়ানমারের হাই-প্রোফাইল সরকার সমর্থকদের ধারাবাহিক হত্যাকাণ্ডের সর্বশেষ ঘটনা। এই হামলার ঘটনার চার দিন আগে, দেশটির রাজধানী ইয়াঙ্গুনে একটি চায়ের দোকানে থাকাকালীন টিন্ট লুইন নামক একজন সুপরিচিত জাতীয়তাবাদী এবং সামরিক সমর্থকের মাথায় গুলি করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেসিং ড্রাইভারের প্রেমে মজেছেন শাকিরা?

পরবর্তী

অর্পিত সম্পত্তি তদারকি-লিজের ক্ষমতা ডিসিদের হাতেই রইলো

পরবর্তী
Supreme Court

অর্পিত সম্পত্তি তদারকি-লিজের ক্ষমতা ডিসিদের হাতেই রইলো

প্রভাসের ছবির দশ হাজার টিকেট দেয়া হচ্ছে বিনামূল্যে

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT