চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা কেরালার ওয়াইনাডের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে ভারতের আনুষ্ঠানিক নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ঐতিহ্যবাহী কসাভু শাড়িতে সজ্জিত প্রিয়াঙ্কা, হাতে সংবিধানের একটি লাল বাঁধাই করা কপি নিয়ে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর প্রিয়াঙ্কা বলেন, আজ আমার জীবনের একটি গর্বের মুহূর্ত। আমি আপনাদের জন্য কাজ করার অঙ্গীকার করছি।

সংসদ ভবনে তার আগমন উদযাপন করা হয় করতালি এবং ভারত জোড়ো স্লোগানের মাধ্যমে। তবে শপথ গ্রহণের পরপরই উত্তরপ্রদেশের সাম্ভালে হওয়া সহিংসতা নিয়ে প্রতিবাদের জেরে সংসদ অধিবেশন মুলতবি করা হয়।

সম্প্রতি লোকসভার উপ-নির্বাচনে কেরালার ওয়াইনাডের আসন থেকে জয়ী হয়েছেন গান্ধী পরিবারের প্রভাবশালী সদস্য প্রিয়াঙ্কা। এর আগে এ আসনের সংসদ সদস্য ছিলেন প্রিয়াঙ্কার ভাই রাহুল গান্ধী।

প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার এই বিজয় তার নির্বাচনী অভিষেকের স্মরণীয় এক অধ্যায়। ওয়াইনাডে তিনি ৬.২২ লক্ষ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীদেরকে বড় ব্যবধানে পরাজিত করেন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী সত্যন মোকেরি ও বিজেপি প্রার্থী নাভ্য হারিদাস যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়াঙ্কা গান্ধীভারতলোকসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

রূপনগরে অভিযান: ১,১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই ৩, ২০২৬

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী, কারণ কী?

জুলাই ৩, ২০২৬

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT