চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়াঙ্কার মেয়ের যে মুহূর্ত এখন ভাইরাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

২০১৮ সালের ডিসেম্বরে নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া।  ২০২২ সালের জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে প্রিয়াঙ্কা জানান, সারোগেসির মাধ্যমে তাদের সন্তান হয়েছে। তাদের মেয়ের নাম মালতী মেরি।

শুরুতে মেয়ের মুখ না দেখালেও বর্তমানে প্রায় সময়ই সোশ্যাল হ্যান্ডেলে মেয়ে মালতী মেরির নানান ছবি ও ভিডিও শেয়ার করেন প্রিয়াঙ্কা। সম্প্রতি লন্ডনে ‘সিটাডেল’এর শুটিংয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে সেখানকার ভ্রমণের বেশ কিছু সুন্দর ঝলকও শেয়ার করেছেন। যে ঝলকগুলির মধ্যে সবচেয়ে সুন্দর হলো একটি ভিডিও। যেখানে মালতীকে আধো আধো কণ্ঠে হিন্দিতে বাবার সঙ্গে কথা বলতে দেখা যায়।

প্রিয়াঙ্কার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। লন্ডনে কাটানো সুন্দর মুহূর্তগুলোর বেশ কিছু ঝলকও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। পোস্টে একদিকে যেমন পেশাগত জীবনের বেশ কিছু দিক তুলে ধরেন অভিনেত্রী। তেমনই আবার কন্যা, স্বামীকে নিয়ে ব্যক্তিগত জীবনেরও একগুচ্ছ ছবি দেখা গিয়েছে ভাগ করতে।

এই পোস্টে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো প্রিয়াঙ্কা এবং নিকের মেয়ে মালতীর অডিয়ো। যেখানে নিকের সঙ্গে হিন্দিতে কথা বলতে শোনা গিয়েছে মালতীকে। নিক জিজ্ঞেস করেন, হিন্দিতে কী বলছো? যা শুনে মালতীর উত্তর সকলের মন ছুঁয়ে গিয়েছে। মালতীকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমি ভালো আছি।’ যা দেখে স্পষ্ট প্রিয়াঙ্কা তার মেয়েকে হিন্দিতেও কথা বলা শেখাচ্ছেন।

ভারতীয় ভক্তরা এই পোস্টে মালতীর হিন্দির প্রশংসায় পঞ্চমুখ। কেউ বলছেন, ওর গলার আওয়াজ কী মিষ্টি। প্রিয়াঙ্কা তার পোস্টে ১৯ নম্বর স্লাইড দেখার জন্য উল্লেখ করেই দিয়েছে। তার কারণ, সেখানেই শোনা গিয়েছে একরত্তির কণ্ঠ।

এই পোস্টে আরও বেশ কিছু সুন্দর দৃশ্য নজর কেড়েছে সকলের। প্রিয়াঙ্কা সিটাডেলের সেট থেকে বেশ কিছু ঝলক শেয়ার করেছেন। একটি ছবিতে তাকে কুকুর কোলে বসে থাকতে দেখা যায়। স্বামী-স্ত্রী দু’জনকেই লন্ডনে ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাদা’ মিউজিক্যাল ইভেন্ট উপভোগ করতে দেখা গিয়েছে। সমস্ত শিল্পীদের সঙ্গে পোজ় দিয়ে ছবি তুলতেও দেখা যায় প্রিয়াঙ্কাকে।- বলিউড লাইফ

Jui  Banner Campaign
ট্যাগ: নিক জোনাসপ্রিয়াঙ্কা চোপড়ামালতি মেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফের মৃত্যুতে বিসিবির শোক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা: ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ ও পথসভা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT