চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসে হয়রানির শিকার, অবশেষে পানিতে ডুবে মৃত্যু প্রিয়দর্শিনীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ন ২৬, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক
A A

সম্প্রতি সিডনিতে বসবাসকারী একজন ভারতীয় নারী অস্ট্রেলিয়ার রাজ্য সরকারের দ্বারা বিভিন্ন হয়রানির শিকার হয়ে অবশেষে ভারতে ফিরে একটি জলাশয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, ভারতে ফিরে আসার একদিন পর গত (২০ আগস্ট) রোববার অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রিয়দর্শিনী পাতিল নামক একজন ভারতীয় অস্ট্রেলিয়ান রাজ্য সরকারের সম্প্রদায় ও বিচার বিভাগের দ্বারা হয়রানির শিকার হয়ে ভারতের কর্ণাটকের বেলাগাভিতে একটি জলাশয়ে ঝাঁপ দিয়ে তার জীবন শেষ করেছেন।

প্রিয়দর্শিনী দীর্ঘদিন ধরে তার স্বামী এবং দুই কিশোর সন্তানের সাথে সিডনিতে বসবাস করছিলেন। অস্ট্রেলিয়া থেকে একা ভারতে ফিরে ধারওয়াড়ে তার বাড়িতে যাওয়ার পরিবর্তে, তিনি বেলাগাভিতে যান এবং সেখানে সাভাদত্তির নাভিলুতীর্থ নামক  জলাধারে ঝাঁপ দেন। এর আগে তিনি তার সন্তানদের অস্ট্রেলিয়ান পাসপোর্টসহ কিছু মূল্যবান জিনিসপত্র তার পরিবারের কাছে পাঠিয়েছিলেন।

আট বছর আগে অস্ট্রেলিয়ার ডাক্তারদের পরামর্শে ওষুধ গ্রহণ করার পর প্রিয়দর্শিনীর ১৭ বছর বয়সী ছেলে অমর্ত্যর স্বাস্থ্য জটিলতা তৈরি হয়। এই ঘটনার পর প্রিয়দর্শিনী সেখানকার পাবলিক হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করার সিদ্ধান্ত নেন। কিন্তু দেশটির সম্প্রদায় ও বিচার বিভাগ তাকে এবং তার স্বামীকে উল্টো তাদের শিশুদের সঠিক যত্ন না নেওয়ার জন্য অভিযুক্ত করে এবং জন্মসূত্রে দেশটির নাগরিক তাদের দুই শিশুকে তাদের কাছ থেকে নিয়ে যায়।

এমন অবস্থায় বাচ্চাদের অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিল করে ভারতে ফিরে যাওয়ার কথাও ভেবেছিলেন প্রিয়দর্শিনী। কিন্তু এতে কমপক্ষে এক বছর সময়ের প্রয়োজন ছিল। এই এক বছর অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ তাদের শান্তিতে থাকতে দিবে না এই দুশ্চিন্তায় ছিলেন তিনি।

একটি নোটে তিনি দাবি করেছেন, তার বাড়িতে বিষাক্ত পানি সরবরাহ করা হয়েছে এবং কোন কারণ ব্যাখ্যা না করে তার মৃত্যুর জন্য সিডনির প্রতিবেশীদেরকে দায়ী করেছেন।

ট্যাগ: অস্ট্রেলিয়াপানিতে ডুবে মৃত্যুহয়রানি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবিতে গণমাধ্যমের উপর বিধিনিষেধকে ‘অনভিজ্ঞতা’ বললেন আমিনুল

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জানা গেল বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যে কখন শুরু হচ্ছে রমজান

ফেব্রুয়ারি ১, ২০২৬

কিউবা কি পারবে টিকে থাকতে?

ফেব্রুয়ারি ১, ২০২৬

জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১, ২০২৬

প্রতিশ্রুতির বার্তা নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন প্রার্থীরা

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT