চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চতর শিক্ষায় প্রীতমের অস্ট্রেলিয়া যাওয়া হলো না

প্রীতমকে ছুরিকাঘাতে হত্যার পর টাকাসহ ল্যাপটপ ছিনতাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ন ২৮, আগস্ট ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

মাত্র চার মাস আগে বিয়ে করেছিলেন জাররাফ আহমেদ প্রীতম (৩০)। বিয়ের পরপরই উচ্চতর পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া পাড়ি জমান তার স্ত্রী। কয়েকদিন পর তারও চলে যাওয়ার কথা। কিন্তু উচ্চতর শিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার সেই স্বপ্ন আর পূরণ হলো না প্রীতমের। গ্রাম থেকে ঢাকায় ফিরে বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান তিনি।

পুলিশ বলছে তাদের তদন্ত চলছে। খুব দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে। গত সোমবার (২৬ আগস্ট) ভোর রাতে রাজধানীর মিরপুর এলাকার দারুস সালাম সড়কে রিকশার গতিরোধ করে প্রীতমকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। দারুস সালাম রোডের মিরপুর টাওয়ারের দক্ষিণ পাশে টয় পার্কের সামনে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। খুনের পর তার কাছে থাকা একটি ম্যাকবুক, মোবাইলফোনসহ নগদ টাকা ছিনিয়ে নিয়েছে।

নিহত প্রীতমের গ্রামের বাড়ি নওগাঁর নজিপুর গ্রামে। তার বাবার নাম বদরুজ্জামান। তিনি রাজধানীর একটি সফটওয়্যার কোম্পানিতে জেষ্ঠ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় বাদী হয়ে নিহতের চাচাতো বোন কানিজ শারমিন দারুস সালাম থানায় একটি মামলা করেছেন।

মামলার বাদী কানিজ শারমিন অভিযোগে লিখেছেন, গত সোমবার ভোর এসে আমার চাচাতো ভাই জাররাফ আহমেদ প্রিতম তার গ্রামের বাড়ি নওগাঁ থেকে এসে কল্যাণপুর বাসস্ট্যান্ডে নামেন। সেখান থেকে তার পল্লবীর ভাড়া বাসায় যাওয়া জন্য একটি রিকশা নিয়ে রওনা দেন।

আনুমানিক ভোর ৫টার দিকে দারুস সালাম রোডের মিরপুর টাওয়ারের দক্ষিণ পাশে টয় পার্কের সামনে অজ্ঞাতনামা দুই ছিনতাইকারী চাকু বের করে তার গতিরোধ করে। এরপর তার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ ও নগদ টাকা নেওয়ার জন্য জোর জবরদস্তি করে। তখন প্রীতম বাধা দিলে ওই দুই ছিনতাইকারী তার বুকে, উড়ুতে ও পায়ে ধারালো চাকু দিয়ে উপর্যপুরি আঘাত করে। এরপর তার কাছে থাকা প্রায় পনেরো হাজার টাকা দামের মোবাইল, দুই লাখ টাকা দামের ম্যাকবুক ও পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

প্রীতমের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে একজন দোকান কর্মী ও পথচারি তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়।সেখানে সকাল সাতটার দিকে ডাক্তার প্রীতমকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে এই পুরো চক্রের সঙ্গে রিকশাচালকও জড়িত।

Reneta

কানিজ শারমিন জানান, এ খবর তার বাবাকে দেওয়া হয়নি। কারণ তার বাবা কয়েকদিন আগে ওপেন হার্ট সার্জারি করেছেন। তার স্ত্রীকেও তারা খবরটি দিতে পারেননি।

নিহত প্রীতমের বন্ধু জাহিদ বলেন, আমরা গতকাল মঙ্গলবার সারাদিন প্রীতমকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। সন্ধ্যার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে খোঁজ নিয়ে জানতে পারি তার লাশ সেখানে আছে। আমরা সব কিছু শেষ করে সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ নিয়ে নওগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছি। মরদেহ প্রীতমের গ্রামের বাড়িতে দাফন করা হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন বলেন, এই ঘটনায় একটা মামলা হয়েছে। আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াছিনতাইদারুস সালাম থানাপ্রীতমমৃত্য
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়ক পাচ্ছেন ১৫০ কোটি, নায়িকার মাত্র ১২ কোটি?

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

কানাডায় অন্যথিয়েটার ও অন্যস্বর টরন্টোর বিশেষ প্রযোজনা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বৃদ্ধি, ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ পাঁচ বিভাগে তাপমাত্রা বাড়ার আশঙ্কা

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT