চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদআবুল কালাম আজাদ
১:০৫ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৩
জনপদ, সাতক্ষীরা
A A

সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর রুহুল কুদ্দুস (৫০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় সুন্দরবনের গহীনে উলোখালি নামক নদীতে জেলেরা লাশটি ভাসতে দেখে। খবর পেয়ে নৌপুলিশ, বনবিভাগ ও কোস্টগার্ড সদস্যরা ওই স্থানে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

এর আগে শুক্রবার (২৪ মার্চ) সকালে সুন্দরবনের ভারতীয় অংশের শমসেরনগর এলাকায় কালিন্দী নদীর তীরে ওই জেলের মরদেহ পড়ে থাকতে দেখে ক্যামেরাবন্দী করেন বিএসএফ সদস্যরা। কিন্তু উদ্ধার করার আগেই পুনরায় স্রোত এলে লাশটি হারিয়ে যায়। দিনব্যাপী বাংলাদেশ ও ভারতের নৌপুলিশ এবং বিএসএফ সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয়।

শ্যামনগর রায়নগর নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক তারক কুমার সরকার জানান, নিখোঁজ জেলে রুহুল কুদ্দুসের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার চাইলে ময়নাতদন্ত করা হবে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও লাশটি না পেয়ে তারা হতাশ হয়েছিলেন। শনিবার সকালে জেলেদের দেওয়া খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (২৩ মার্চ) শ্যামনগরের কৈখালি, মুন্সিগঞ্জ ও রমজাননগরের ওপর দিয়ে আকস্মিক এক কালবৈশাখী বয়ে যায়। এতে ওই এলাকাগুলোর শ’খানেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন পূর্ব কৈখালির রমজান আলীর পুত্র রুহুল কুদ্দুস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কালবৈশাখী ঝড়লাশ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT