চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে আসছে ইতিহাস সৃষ্টি করা সেই ‘প্রিয়তমা’

ভালোবাসা দিবস সামনে রেখে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে ১৩ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে ‘প্রিয়তমা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

ভালোবাসা দিবস সামনে রেখে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে আসছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’! ঢালিউডের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল এই ছবি আইস্ক্রিনের দর্শকরা দেখতে পারবেন আগামি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) থেকে!

আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ স্ট্রিমিং হবে ভালোবাসা দিবসের ঠিক এক দিন আগে।

‘প্রিয়তমা’-কে মনে করা হয় ঢাকাই সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেয়া সিনেমা! এই সিনেমার মাধ্যমেই প্রথমবার গ্লোবাল সাফল্য পান এই নায়ক।

২০২৩ সালে মুক্তি পাওয়া এই ছবিটি আট থেকে আশি, সব বয়সী দর্শক পছন্দ করেন। দেশের বক্স অফিস তো বটেই, বিদেশেও প্রথমবার শাকিবের সিনেমা দেখতে তৈরী হয় দর্শক উন্মাদনা। যা শাকিব অভিনীত কোনো সিনেমার ক্ষেত্রে বিরল!

‘প্রিয়তমা’র প্রযোজনা প্রতিষ্ঠানের তরফে ছবিটির আয় নিয়ে যে তথ্য গণমাধ্যমের সাথে শেয়ার করা হয়, সেটাও শুধু বাংলাদেশি সিনেমা নয়, বাংলা সিনেমার ক্ষেত্রেই বেশ ইতিহাস সৃষ্টিকারী।

প্রয়াত ফারুক হোসেনের গল্পে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব-ইধিকা ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবীসহ আরো অনেকে।

Reneta

সম্প্রতি বাংলাদেশ সরকার ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করে, যেখানে ৫টি বিভাগে জাতীয় পুরস্কার অর্জন করে সিনেমাটি!

Jui  Banner Campaign
ট্যাগ: ইধিকা পালইন্ডাস্ট্রিএলিনা শাম্মীকাজী উজ্জ্বলকাজী হায়াৎডনপ্রিয়তমালুৎফর রহমান জর্জশহীদ উন নবীশহীদুজ্জামান সেলিমশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে আসছে ইতিহাস সৃষ্টি করা সেই ‘প্রিয়তমা’

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: দিনাজপুর ৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চিকিৎসক ও শিক্ষক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুর ৬ আসনে ভোটারদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কক্সবাজার প্রতিনিধি

নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে যৌথবাহিনীর সর্বোচ্চ সতর্কতা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT