বাংলাদেশ

জলবায়ুর পরিবর্তনে মানুষ যেন ‘ঘরছাড়া’ না হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করছেন, বই ও নোটপ্যাডের পাশে বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জলবায়ুর পরিবর্তনে মানুষ যেন ‘ঘরছাড়া’ না হয় সেই বিষয়টিকে অগ্রাধিকার দিতে সকলের কাছে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘

রোববার (১১ ডিসেম্বর ২০২২) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরেন সার্ভিস একাডেমি প্রান্তে যুক্ত হয়ে গ্লোবাল হাব এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য তিনি এই কথা বলেন।

তিনি জানান, তার সরকার সাইক্লোন সেন্টারের পাশাপাশি ‘আশ্রয়ন’ প্রকল্পের মাধ্যমে লাখো মানুষের স্থায়ী বাসস্থান করেছে। স্বাধীনতার পর প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে বঙ্গবন্ধুর তৈরি সাইক্লোন সেন্টার ‘মুজিব কিল্লা’র কথাও বলেন তিনি।

দেশের জিডিপির প্রায় ৭ শতাংশ জলবায়ু অভিযোজনের জন্য ব্যবহার হয় বলেও জানান প্রধানমন্ত্রী।

বাংলদেশের মানুষের নিজস্ব অভিজ্ঞতা ও ব্যবহারিক জ্ঞানের কারণে ক্ষয়ক্ষতি কম হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার শুধু সম্পদ আর উদ্ভাবন দিয়ে তাদের সহযোগিতা করে।

জলবায়ু পরিবর্তনের কারণে রোগবালাই বেড়ে যাওয়ায় সকলকে এ নিয়ে একযোগে কাজ করার আহবান জানান শেখ হাসিনা।

 

বিষয়:জলবায়ুর পরিবর্তন সাইক্লোন সেন্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…