চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গোপসাগরের মাছ ধরার জন্য বিদেশি বিনিয়োগের প্রস্তাব প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক এলাকায় মাছ ধরার জন্য বিদেশি বিনিয়োগের প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী।সোমবার ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে ‘ফুড সিস্টেমস সামিট+২ স্টকটেকিং মোমেন্ট’ শীর্ষক আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব দেন।

প্রতিবছর বিশ্বব্যাপী উৎপাদিত খাদ্যের প্রায় এক-তৃতীয়াংশ অপচয় হয় উল্লেখ করে শেখ হাসিনা  প্রস্তাবে বলেন: এই অপচয় রোধে তরুণদের সম্পৃক্ত করে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশ্বব্যাপী টেকসই, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে জাতিসংঘের ‘ফুড সিস্টেম’ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা প্রথম প্রস্তাবে আধুনিক কৃষিতে বিনিয়োগের জন্য বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক ও বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

জাতিসংঘ মহাসচিবের নেওয়া উদ্যোগ কৃষ্ণসাগর শস্য চুক্তি চালু রাখার আহ্বান জানিয়ে দ্বিতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন: যে কোনো ধরনের বাণিজ্য বাধা বিশেষ করে খাদ্য ও সার রপ্তানির উপর থেকে বিধিনিষেধ তুলে নিতে হবে।
চতুর্থ প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন: চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে কৃষি শিক্ষা ও গবেষণায় যেসব উদ্ভাবন হয়েছে, সেই ন্যানো-টেকনোলজি, বায়ো-ইনফরমেটিক্স এবং উন্নত কৃষি প্রযুক্তি সবার জন্য সহজলভ্য করতে হবে।

জলবায়ু সংকটে টেকসই খাদ্য ব্যবস্থার রূপান্তরের প্রয়োজনীয়তা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আর বিলম্ব না করে কী করা দরকার, তা আমাদের চিহ্নিত করতে হবে।

বিশ্বের বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান তাপমাত্রা, দীর্ঘস্থায়ী খরা, ব্যাপক বন্যা ও পরিবর্তনশীল বৃষ্টিপাতের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে আমাদের উপকূলীয় ভূমিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততা অনুপ্রবেশের ফলে ধান উৎপাদনে বিরূপ প্রভাব পড়েছে। নদীভাঙন, নগরায়ন, শিল্প প্রবৃদ্ধি এবং অন্যান্য কারণের কারণে বাংলাদেশে প্রতি বছর আবাদি জমি হ্রাস পাচ্ছে।

Reneta

উদ্বোধনী অনুষ্ঠানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল, সামোয়া ফিয়ামের প্রধানমন্ত্রী নাওমি মাতাফা এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বক্তৃতা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইটালিখাদ্য-নিরাপত্তা সম্মেলনপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

জুলাই ২৪, ২০২৬

গাজী নজরুল ইসলামের আসনে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন জামায়াত নেতা

জুলাই ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্র সফর করলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু

জুলাই ২৪, ২০২৬

শাকিব-প্রীতম মানেই ১০০ মিলিয়ন!

জুলাই ২৪, ২০২৬

হজযাত্রীদের বিমান ভাড়া বাড়িয়ে যেভাবে শতশত কোটি টাকা চলে গেছে বিদেশে

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT