বাংলাদেশ

‎সিলেটে বাসিয়া নদী পুন:খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‎সিলেটে বাসিয়া নদী পুন:খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, বাসিয়া নদীটি সুরমা এবং মেঘনা নদীর সংযোগস্থল ছিলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় এখানে দুবার এসেছিলেন। বাসিয়া নদী খনন জিয়াউর রহমান শুরু করেছিলেন। জিয়ার স্মৃতি বিজড়িত এ নদী আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জে বাসিয়া নদী পরিদর্শনকালে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী।

‎মন্ত্রী আরও বলেন, বাসিয়া নদীর আশপাশে ৫ হাজার হেক্টর জমি রয়েছে। নদীটি পুন:খননের মাধ্যমে কৃষি কাজে সেচের ব্যবস্থার পাশাপাশি এখানকার মানুষকে বন্যা এবং জলবদ্ধতার হাত থেকে রক্ষা করা যাবে।

এ্যানি চৌধুরী আরও বলেন, দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে বর্তমান সরকার নদী, খাল, পুকুর ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে। দূই পদ্ধতিতে নদী, খাল-বিল খনন ও পুনঃখনন করা হবে। স্কেভেটরের মাধ্যমে ও শ্রমিকের মাধ্যমে। খাল খননকে সফল করতে সর্বস্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী।

‎এসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: এনায়েত উল্লাহ, সিলেটের জেলা প্রশাসক মো : সরওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়:পানি সম্পদমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…