বাংলাদেশ

শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর শহিদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও সামরিক কর্মকর্তারা শহিদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের কথা স্মরণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন সরকার প্রধান। সেসময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানায়।

সোমবার ১৫ জানুয়ারি সকাল ১০ টায় তিনি শিখা অনির্বাণে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে পরিদর্শন বইয়ে সই করেন প্রধানমন্ত্রী। এরপর সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানরা। সে সময় সশস্ত্রবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করেন তিন বাহিনীর প্রধান।

সকালে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পৌঁছালে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ। সেখানে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

বিষয়:শিখা অনির্বাণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…