বাংলাদেশ

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন, মুজিবনগর দিবস. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন, মুজিবনগর দিবসের অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ১৭ এপ্রিল বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে রুখে দিয়ে দেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।

পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুকন্যা। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে প্রতিহত করে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় একদিন। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল এই দিনেই।

বিষয়:প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল মুজিবনগর দিবস শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…