চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিতব্যয়িতার শীর্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ন ১৪, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রীর কার্যালয় বিদ্যুৎ সাশ্রয় এবং অপ্রয়োজনীয় খরচ কমানোসহ মিতব্যয়িতা বজায় রাখার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে।

সচিবালয়ে সচিব কমিটির বৈঠক শেষে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

কয়েক মাস আগে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার কঠোরতা বজায় রাখার নীতি গ্রহণ করে। গত জুন মাস থেকে সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ মিতব্যয়িতা বজায় রাখতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।

আনোয়ারুল ইসলাম বলেন, আজকের বৈঠকটি ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকের ফলোআপ সভা।

তিনি বলেন, জুন থেকে এ পর্যন্ত বিদ্যুৎ খাতে প্রায় ৪৮ শতাংশ খরচ কমানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপ্যায়নের জন্য ৬০ শতাংশের বেশি খরচ কমানো হয়েছে এবং প্রায় ৪০ শতাংশ খরচ জ্বালানিতে কমানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কমিটি খাদ্য মজুদ নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছে। আগামী রমজান পর্যন্ত কোনো খাদ্য ঘাটতি থাকবে না বলেও জানান তিনি।

Reneta

সভায় কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম বলেন, চলতি বোরো মৌসুম শেষে আগামী মে মাস পর্যন্ত দেশে খাদ্য উদ্বৃত্ত থাকবে এবং সংরক্ষিত খাদ্য ছাড়াও চলতি মৌসুমে দেশে আমন ধানের ভালো ফলন হয়েছে।

দীর্ঘ খরার কারণে নিম্নাঞ্চলেও আমন ধান উৎপাদিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীর কার্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা দেবে সরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পাকিস্তানের ‘ইউ টার্নের’ পর যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য অধিকার আইনের সংশোধন নিয়ে বিদায়ী অন্তবর্তী সরকারের প্রহসন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT