বাংলাদেশ থেকে কলকাতায় গিয়ে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল আজিমের (আনার) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার ২২ মে এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আনোয়ারুল আজিম। সেখানে বরানগরে এক বন্ধুর বাড়িতে ছিলেন তিনি। ১৩ মে তিনি কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। পরে নিখোঁজের ৮ দিন পর আজ সকালে তার খুন হওয়ার খবর পাওয়া যায়।








