চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গমাতা পদক পেল সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩’ পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ফুটবল দলের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের পক্ষ থেকে পদক গ্রহণ করেন লাল-সবুজের দলের অধিনায়ক সাবিনা খাতুন।

এছাড়া দলের প্রত্যেক খেলোয়াড় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। পদক প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা।

২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে মেয়েদের পথচলা শুরু হয়। নেপালে গত বছর সাফ চ্যাম্পিয়নশিপে বাঘিনীরা শিরোপা জিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা তাদের নৈপুণ্য নিয়ে প্রমাণ করেছে খেলার মাঠেও এসেছে নারীর জাগরণ।

২০২০ সালে বঙ্গমাতা’র জন্মবার্ষিকীর অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের জন্য ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক প্রবর্তনের আহ্বান জানানো হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সরকার এই পদককে নারীদের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান বলে ঘোষণা দেয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীলিড স্পোর্টসসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬

ম্যান্ডালোরিয়ান ও গ্রোগুর নতুন মিশন!

মে ২২, ২০২৬

ঈদে কোটি ভিউ জুটির ‘মীমাংসা’!

মে ২২, ২০২৬

পঞ্চগড়ে চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভালের পর্দা উঠলো

মে ২২, ২০২৬

গোপনে বিয়ে সারলেন বলিউড ‘কুইন’ কঙ্গনা?

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT