প্রতারণার মাধ্যমে যেন কেউ বীমার সুবিধা নিতে না পারে সে ব্যাপারে বীমা কোম্পানিগুলোকে সতর্ক হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারো চাপে মাথা নত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিকভাবে নিরূপণ করে বীমার অর্থ দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, দীর্ঘ সময় গণতান্ত্রিক ধারা আছে বলেই উন্নয়ন সম্ভব হচ্ছে।








