বাংলাদেশ

আবারও অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীরা ক্লাসে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে ছাত্রীরা শিক্ষকের নির্দেশে পড়াশোনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারাদেশে চলামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়। রোববার ৪ আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার ৩ আগস্ট বিকাল ৪টায় এই তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন। তিনি জানিয়েছেন, আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আপাতত রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে না।

এর আগে গত বুধবার ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে ৪ আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দেশের ১২টি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে বলেও সেদিন জানানো হয়েছিল।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর আগে জুলাইয়ের শুরুতে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল  এবং কোটা আন্দোলন চূড়ান্ত রূপ পেলে পুরোপুরি স্থবিরতা নেমে আসে শিক্ষাব্যবস্থায়।

গত ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুর হওয়া এই আন্দোলন ছড়িয়ে যায় সারা দেশে। একপর্যায়ে পুলিশ-বিজিবির সঙ্গে সংঘাতে শিক্ষার্থীসহ ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয় কয়েক হাজার মানুষ।

বিষয়:অনির্দিষ্টকাল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…