চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলু, পেঁয়াজ ও ডিমের দাম কমেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৩
অর্থনীতি
A A
পেঁয়াজ, ডিম ও আলু দেখানো ছবি, বাংলাদেশের কৃষিজাত পণ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রতি পিস ডিমের দাম ১২ টাকা, আলুর কেজি ৩৫ থেকে ৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ডিমের দাম নিয়ন্ত্রণে না এলে ব্যাপক আকারে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন: বোতলজাত সয়াবিন তেল ১৭৪ টাকা থেকে ৫ টাকা কমিয়ে প্রতি লিটার ১৬৯ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৫৪ টাকা থেকে ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম তেল প্রতি লিটার ১২৮ টাকা থেকে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। দুয়েকদিনের মধ্যেই এ দাম কার্যকর করা হবে।

Banglabid

দাম নির্ধারণের পাশাপাশি ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও এসময় জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

বলেন, ‘প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। এরপরও দাম নিয়ন্ত্রণে না এলে ব্যাপক আকারে আমদানি করা হবে। ভোক্তা অধিকার মাঠে থেকে বাজার মনিটরিং করবেন।

বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম কমছে। এছাড়া পেঁয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।

Reneta

সরকারের এমন সিদ্ধান্তের ফলে: সয়াবিন তেলের দাম প্রতি লিটারে কমবে ৫ টাকা। আর লিটারে ৪ টাকা কমবে পাম তেলের দাম। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি আলুর দাম ৩৫ টাকা থেকে ৩৬ টাকা। আর কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দাম ২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ভোক্তা পর্যায়ে প্রতি পিস ডিম বিক্রি হবে ১২ টাকায়। অন্যদিকে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করতে হবে ৬৪ থেকে ৬৫ টাকায়।

এর আগে, সকালে রাজধানীর খামারবাড়ির ইন্দিরা রোড ক্রীড়া চক্র মাঠে সেপ্টেম্বর মাসের এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের টিসিবির পণ্য সাশ্রয় মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অতিরিক্ত দামে পণ্য বিক্রি বন্ধ না করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন।

বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ন্যায্য দামে মানুষের কাছে পণ্য সরবরাহ করতে হবে৷ এক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলুডিমপেঁয়াজবাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসয়াবিন তেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT