চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদরোগের ঝুঁকি কমাতে সবার আগে প্রয়োজন প্রতিরোধ

জাহিদ রহমানজাহিদ রহমান
৪:৪১ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৪
- সেমি লিড, স্বাস্থ্য
A A

দেশে হৃদরোগের জটিল চিকিৎসার নতুন নতুন চিকিৎসা পদ্ধতির সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। কিন্তু হৃদরোগের সকল ধরনের ঝুঁকি কমাতে প্রতিরোধের বিকল্প নেই। এজন্য খাদ্যভ্যাসে পরিবর্তন আনতে হবে।

কাঁচা লবণ পরিহারসহ প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে। নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি ধূমপান ও সকল ধরনের তামাক বর্জন করতে হবে। সুস্থ হার্টই একজন মানুষের সুস্থ জীবনের নিশ্চয়তা দেবে। এতে করে মানুষের আয়ুও বৃদ্ধি পাবে। হ্নদরোগের ঝুঁকি কমাতে সবার আগে প্রয়োজন প্রতিরোধ।

শুক্রবার ১৯ এপ্রিল রাজধানীর হোটেল প্যানপ্যাাসিফিক সোনারগাঁও-এ সোসাইটি ফর কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি এন্ড ইন্টারভেনশনস (এসসিএআই)-এর আয়োজনে ‘চতুর্থ এসসিআই কোর্স অন কমপ্লেক্স পিসিআই’ শীর্ষক আয়োজিত সায়েন্টিফিক সম্মেলনের সমাপনী দিনে দেশ ও বিদেশের বিশেষজ্ঞ হ্নদরোগ চিকিৎসকেরা একথা বলেন। ১৮ ও ১৯ এপ্রিল দুই দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে কার্ডিওভাসকুলার বিষয়ে বিভিন্ন সায়েন্টিফিক অধিবেশনে দেশ ও বিদেশের বিশেষজ্ঞ, খ্যাতনামা ও তরুণ কার্ডিওলজিস্ট অংশগ্রহণ করেন।

গতকাল এই আয়োজনের উদ্বোধন করেন এসসিএআই-এর আন্তর্জাতিক কর্মসূচি প্রধান রমেশ দুগাবাতি, এসসিএআই-এর কোর্স ডিরেক্টর এবং দেশের অন্যতম হৃদরোগ রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম. জি আজম।

সমাপনী দিনের বিভিন্ন অধিবেশনে হৃদরোগের বিভিন্ন জটিলতা, ঝুঁকি, প্রতিকার, অপারেশন নিয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন ইউকে থেকে আগত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট প্রফেসর মামাস এ মামাস, ইউএসএ থেকে আগত ডাক্তার চৌধুরী এইচ আহসান, ভারত থেকে আগত ডা. শুভানন রায়, অষ্ট্রেলিয়া থেকে আগত হ্নদরোগ বিশেষজ্ঞ রুসটেম দাউতভ, অধ্যাপক ডাক্তার একেএম মাকসুমুল হক, অধ্যাপক ডাক্তার বরেন চক্রবর্তী, অধ্যাপক ডাক্তার ফজিলাতুনন্নেছা মালিকসহ অন্যান্যরা।

Reneta

দেশ ও বিদেশের প্রায় ৩ শতাধিক বিশেষজ্ঞ ও তরুণ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এই সায়েন্টিফিক সেমিনারে অংশগ্রহণ করেছেন।

সোসাইটি ফর কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি এন্ড ইন্টারভেনশনস (এসসিএআই)-এর কোর্স ডিরেক্টর, হৃদরোগ রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম.জি আজম জানান, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হার্ট আটাকের আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানা এবং বিশ্বের সাথে আমাদের তুলনামূলক চিত্র নিরুপণ করে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা।

একই সাথে তরুণ চিকিৎসকদের সাথে আন্ততর্জাতিক পর্যায়ের বিশেষ চিকিৎসকদের কানেকটিভিটি তৈরি করা। এই আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এবং মেডট্রোনিক বাংলাদেশ প্রা. লি.।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতিরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

জুন ৩০, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত শিল্পগুরু মুস্তাফা মনোয়ার

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে সরকারি রাজস্ব জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT