গণমাধ্যমে গত ১৬ বছর কার কী ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। জাতীয় প্রেসক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই-এর আয়োজনে আলোচনা সভায় প্রেস সচিব বলেন, আওয়ামীলীগ সরকারের করা সকল অপকর্ম দেশবাসীর কাছে সাংবাদিকদেরই তুলে ধরতে হবে।








