বাংলাদেশ

হট্টগোলের মধ্যে ভাষণ শুরু রাষ্ট্রপতির, বিরোধীদলের ওয়াক আউট

হট্টগোলের মধ্যে ভাষণ শুরু রাষ্ট্রপতির, বিরোধীদলের ওয়াক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন হট্টগোলের মধ্যে তার ভাষণ শুরু করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করেন। এসময় বিরোধী দল জামায়াত নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

বিরোধী সদস্যদের প্ল্যাকার্ডে লেখা ছিল- “জুলাই নিয়ে গাদ্দারি চলবে না”, “জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ কর” সহ বিভিন্ন স্লোগান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সভায় শান্তি বজায় রাখার জন্য সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান।

রাষ্ট্রপতি সংসদে প্রবেশের পর স্পিকারের পাশে বসেন। তবে বিরোধী দলের সংসদ সদস্যরা হইচই শুরু করেন এবং একে এক ওয়াক আউট করেন। তারা স্লোগান দিতে থাকেন, “স্বৈরাচারের দালালেরা হুশিয়ার সাবধান”, “ফ্যাসিবাদের দালালের হুশিয়ার সাবধান।”

হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতি ভাষণ শুরু করেন। তিনি বলেন, বিগত বছরগুলোতে স্বৈরশাসনের বিরুদ্ধে হাজারো শহীদদের রক্তের সিঁড়ি বেয়ে অভ্যুত্থানের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নীরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সংসদের যাত্রা শুরু হয়েছে। তিনি জাতীয় সংসদের সকল সদস্যদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ২০২৪ সালের অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সকলের সম্মিলিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকের পতন ঘটে।

বিষয়:ওয়াক আউটগণতন্ত্রজাতীয় সংসদজামায়াতজুলাই অভ্যুত্থানত্রয়োদশ জাতীয় সংসদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…