চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতি সকল খুনের সহযোগী ছিলেন: জামায়াত আমির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ন ১২, মার্চ ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই।

তিনি বলেন, রাষ্ট্রপতি ৩টি অপরাধ করেছেন। রাষ্ট্রপতি সকল খুনের সহযোগী ছিলেন। একটি খুনের ব্যাপারেও অভিভাবক হিসেবে তিনি কোনো ব্যবস্থা নেননি। রাষ্ট্রপতি সংস্কার পরিষদের সভা ডাকেননি।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় ভাগের বক্তব্যে তিনি এসব অভিযোগ তোলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বুক ভরা আশা নিয়ে সংসদে এসেছি। যারা খুনের সহযোগি ছিল, তাদের বক্তব্য শোনার ইচ্ছে নেই।

তিনি বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলব না। আমরা দুটি শপথ নিলেও সরকারি দল নেয়নি।

জামায়াত আমির আরও বলেন, সংসদ কারও একার নয়। আমরা জনগণের পক্ষে কথা বলতে এসেছি। সংসদে কোনো অন্যায়কে বরদাশত করব না।

Reneta

এদিকে, রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধীদলের সংসদ সদস্যরা হইচই শুরু করেন ও ওয়াক আউট করেন। তারা স্লোগান দিতে থাকেন, “স্বৈরাচারের দালালেরা হুশিয়ার সাবধান”, “ফ্যাসিবাদের দালালেরা হুশিয়ার সাবধান।”

এসময় বিরোধী দল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।

বিরোধী দলের সদস্যদের প্ল্যাকার্ডে লেখা ছিল- “জুলাই নিয়ে গাদ্দারি চলবে না”, “জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ কর”-সহ বিভিন্ন স্লোগান।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সভায় শান্তি বজায় রাখার জন্য সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াক আউটখুনীর সহযোগীডা. শফিকুর রহমানরাষ্ট্রপতির ভাষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি সকল খুনের সহযোগী ছিলেন: জামায়াত আমির

মার্চ ১২, ২০২৬

রাষ্ট্রপতির ভাষণে জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান ও অর্থনৈতিক সংস্কারের ওপর জোর

মার্চ ১২, ২০২৬

নতুন স্পিকার হাফিজউদ্দীন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল

মার্চ ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন নবনির্বাচিত স্পিকার

মার্চ ১২, ২০২৬

বিরোধীদলের দাবিতে নিজামী, সাঈদী, মুজাহিদদের নাম শোকপ্রস্তাবে

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT