চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় সংসদে বাজেট উপস্থাপন প্রত্যক্ষ করলেন রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ন ০৯, জুন ২০২২
বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিকেলে জাতীয় সংসদের ‘প্রেসিডেন্ট-বক্স’ থেকে ২০২২-২৩ সালের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপস্থাপন প্রত্যক্ষ করেছেন।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট প্রস্তাব উত্থাপন করেন।

বাসস জানায়, রাষ্ট্রপ্রধান জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন, যেখানে তিনি একাধিকবার স্পিকার, ডেপুটি স্পিকার ও নির্বাচিত এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ‘প্রেসিডেন্ট বক্সে’ কিছুক্ষণ অবস্থান করেন। রাষ্ট্রপতি হামিদ এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে দেশের প্রস্তাবিত ৫১তম বাজেট পেশে সম্মতি জ্ঞাপন করেন।

কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন’ এই শিরোনামে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বিকেল ৩:০৫ টায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করেন।

এবারের বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। অধিবেশনে সভাপতিত্ব করেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

Reneta

এর আগে রাষ্ট্রপতি সংসদ ভবনে পৌঁছালে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বাংলাদেশ সংসদ সচিবালয়ের সচিব কে এম আবদুস সালামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাকে স্বাগত জানান।

বাজেট পেশের সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরাও সংসদে উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT