চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি না আমরা, গড়ে তুলবো এক নতুন সাংস্কৃতিক অঙ্গন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ন ২২, মার্চ ২০২২
বিনোদন
A A

টেলিভিশন-ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২২টি পদে বিজয়ের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মনোয়ার-সাজু সমমনা প্যানেল।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘তারকা কথন’ এ উপস্থিত হয়েছিলেন সভাপতি মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির।

অনুষ্ঠানে নিরঙ্কুশ বিজয়ের জন্য টেলিপ্যাব এর সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান টেলিভিশন প্রযোজকদের এই দুই নেতা। এসময় সাধারণ সম্পাদক সাজু মুনতাসির বলেন, মনোয়ার পাঠান ও সাজু মুনতাসির সমমনাদের স্লোগান ছিলো ‘আমি না, আমরা’। ওই জায়গা থেকে আমরা বিশ্বাস করি, সবাই মিলে কাজ করা। টেলিভিশন ও ডিজিটালের প্রযোজকদের যে স্বার্থ সংরক্ষণ, তা করতে সবাই মিলে আমরা কাজ করবো।

সভাপতি মনোয়ার পাঠান বলেন, ‘আমি’র যে অহম বোধ এটা এবার নয়, আমি আশা করি- ‘আমি’র চর্চা এই সংগঠনে চিরতরে শেষ হয়ে যাবে। কারণ আমরা একটা সৃজনশীল মাধ্যম নিয়ে কাজ করি। আমাদের চলন-বলন সবতো সেরকমই থাকা উচিত। সামগ্রিক অর্থে আমাদের দায়িত্ববোধ থেকে বলছি, আমরা যে স্লোগানটি দিয়েছি- ‘আমি না আমরা, গড়ে তুলবো এক নতুন সাংস্কৃতিক অঙ্গন’।

গেল শনিবার দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় টেলিভিশন-ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) এর ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন।

প্যানেল না হলেও সমমনা দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে এবারের টেলিপ্যাব নির্বাচনে। যার একটি প্যানেলের নেতৃত্বে ছিলেন সভাপতি পদে মনোয়ার পাঠান এবং সাধারণ সম্পাদক পদে সাজু মুনতাসির। আরেক প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী আর সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ডিজিটালনাটকপ্রযোজকমনোয়ার পাঠানলিড বিনোদনসাজু মুনতাসিরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT