মহান বিজয় দিবসে জাতির পক্ষ থেকে একাত্তরে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এরপর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা জানায় বীর শহিদদের প্রতি।





