চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই নদীতে নামার প্রস্তুতি জেলেদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে আরোপিত টানা দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা বৃহস্পতিবার ৩০ এপ্রিল মধ্যরাতে শেষ হচ্ছে। এতে কর্মহীন সময় পার করা জেলার সাত উপজেলার প্রায় দুই লাখ জেলের মাঝে স্বস্তি ফিরেছে।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রাক্কালে নদী তীরবর্তী মাছের আড়ৎগুলোতেও ফিরছে প্রাণচাঞ্চল্য। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর হওয়ার অপেক্ষায় আড়ৎদাররা শেষ মুহূর্তে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রস্তুতির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। একই সঙ্গে নিষেধাজ্ঞাকালীন আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার আশাও করছেন সংশ্লিষ্টরা।

জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে মার্চ-এপ্রিল দুই মাসের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল, যা আজ ৩০ এপ্রিল মধ্যরাতে শেষ হচ্ছে। ভোলার সাত উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৯৭০ জন। এর মধ্যে চরফ্যাশনে সর্বোচ্চ ৪৪ হাজার ৩১২ জন এবং মনপুরায় সর্বনিম্ন ১৫ হাজার ৭৩৮ জন জেলে রয়েছেন। নিষেধাজ্ঞা চলাকালে ৯০ হাজার ২০০ জেলে পরিবারকে মাসে ৪০ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো ইলিশ সম্পদ প্রকল্পের আওতায় ১৩ হাজার ৬০০ জেলেকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

Banglabid

সরেজমিনে ভোলা সদর উপজেলার মেঘনা তীরবর্তী বিভিন্ন এলাকায় দেখা গেছে, জেলেরা ইতোমধ্যে জাল, ট্রলারসহ মাছ ধরার সরঞ্জাম প্রস্তুত করে রেখেছেন। কেউ কেউ শেষ মুহূর্তে মেরামতের কাজেও ব্যস্ত।

জেলেরা জানান, দুই মাস নদীতে মাছ ধরা বন্ধ থাকায় পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটাতে হয়েছে। সরকারি সহায়তা প্রয়োজনের তুলনায় কম ছিল বলেও অভিযোগ করেন তারা। তবে নিষেধাজ্ঞা মেনে চলেছেন সবাই। আজ মধ্যরাতের পর নদীতে নেমে বেশি মাছ পাওয়ার আশা করছেন তারা, যাতে আগের দেনা শোধ করা সম্ভব হয়।

অন্যদিকে আড়তদাররা বলছেন, নিষেধাজ্ঞার কারণে ব্যবসা বন্ধ থাকায় তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন স্থান থেকে অগ্রিম অর্থ এনে জেলেদের দেওয়া হলেও মাছ না পাওয়ায় লেনদেন বন্ধ ছিল। এখন জেলেরা মাছ পেলে আড়তে বিক্রি করে দেনা পরিশোধ করতে পারবেন বলে আশা করছেন তারা।

Reneta

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, সীমিত জনবল ও বরাদ্দ নিয়েই নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে ইলিশের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। আগামী ১ মে থেকে জেলেরা নদীতে মাছ ধরতে পারবেন এবং ভালো ফলন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে জেলেদের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিশ উৎপাদননিষেধাজ্ঞা শেষমেঘনা-তেঁতুলিয়া নদী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিফা সভাপতির নিরাপত্তায় গাড়িবহর দিলো না কানাডা পুলিশ

পরবর্তী

মে দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

পরবর্তী
ছবি: সংগৃহীত

মে দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

মানবতাবিরোধী অপরাধ: কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT