প্রবাস সংবাদ

কানাডায় মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি

বাংলাদেশি-অভিবাসীরা কানাডায় মাতৃভাষা দিবস উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় বাংলাদেশি-অভিবাসীরা মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একত্রিত হয়েছেন, বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডার টরেন্টোতে মহান মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি চলছে। প্রচন্ড তুষারপাতকে উপেক্ষা করে চারুকলা শিল্পী কচি রানা ও তার বন্ধুদের নিয়ে সংগঠন ‘আর্ট কোয়েস্ট’ এর নেতৃত্বে নারী-পুরুষ এবং নতুন প্রজন্মের শিশু কিশোরদের নিয়ে চলছে একুশের নানা রঙের আলপনা।

আলপনায় উঠে এসেছে ৫২ এর সেই ভাষা আন্দোলনে শহীদ ও মাতৃভাষার রুপ।

উল্লেখ্য, সর্বজনীন মাতৃভাষা উদযাপন কমিটি ২০২৫ এর উদ্যোগে আগামী ২১ ফেব্রুয়ারি হাজারো বাঙালির পায়ে পায়ে মুখরিত হবে কানাডার টরেন্টোর ডেন্টনিয়া পার্ক শহীদ মিনার।

আয়োজকরা জানান, বাঙালি জাতির অস্থিমজ্জায় ভাষায় ও সংস্কৃতিতে এবং ইতিহাসে যে চেতনা গাঢ় হয়ে মিশে আছে, তাকে ধ্বংস করা, কলুষিত করা সহজ নয়। একুশের মিছিল, একুশের স্লোগান, একুশের গান সেই অপশক্তিকে বারবার রুখেছে, এখনো রুখবে।

বিষয়:কানাডাপ্রস্তুতিমহান শহীদ দিবসমাতৃভাষার দিবস
প্রতিবেদক

আহসান রাজীব বুলবুল

কানাডা প্রতিনিধি, চ্যানেল আই

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…