চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় আশা নিয়ে বিশ্বকাপের আগে ধাক্কা খেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ন ১৫, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের শিরোপা জিতে বিশ্বকাপে ট্রফি পুনরুদ্ধারের আশা জাগিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বিশ্বজয়ের সুখস্মৃতি নিয়েই ছেড়েছিল দেশ। চার বছর আগে সাউথ আফ্রিকার মাটিতে বসতে যাওয়া আসরে লাল-সবুজের দলকে সবাই করছে সমীহ। তবে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে বৃষ্টি আইনে ১১২ রানের হেরে বড় ধাক্কাই খেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রিটোরিয়াতে সোমবার টস জিতে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লঙ্কানরা ৪৯ ওভারে ৯ উইকেটে ২৩৮ রান তোলে। জবাবে বাংলাদেশ ৩৬.২ ওভারে ৯ উইকেটে ১১৯ রান করার পর বৃষ্টির কারণে আর বল মাঠে গড়ায়নি।

দুই লঙ্কান ওপেনার পুলিন্দু পেরেরা ও ভিসেন হালামবেগ ৫৫ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৩০ রান করে ভিসেন আউট হলেও ফিফটি পান পুলিন্দু। ছয় নম্বরে নামা দিনুরা কালুপাহানা ৪৬ বলে ৩৪ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের পক্ষে ২৬ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন ওয়াসি সিদ্দিকি।

২৩৯ রানের লক্ষ্যে শুরুতেই হোঁচট খায় টাইগার যুবারা। এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করা ওপেনার আশিকুর রহমান শিবলি ১১ রানে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার আদিল বিন সিদ্দিক করেন ১৫ রান। তিনে নেমা জিসান আলম ২৭ বলে ২৬ রানের বেশি করতে পারেননি।

পাঁচে নামা আরিফুল ইসলাম ১১ ও দশ নম্বরে ক্রিজে আসা মোহাম্মদ শিহাব জেমস ১২ রান করেন। সবমিলিয়ে পাঁচ ব্যাটার দুই অঙ্ক না ছুঁয়েই আউট হন। নিয়মিত বিরতিতে উইকেট হারানো জুনিয়র টাইগাররা তাই বড় ব্যবধানে হারে।

Reneta

ব্যাটিংয়ের পর বল হাতেও সফল ভিসেন হালামবেগ ৬.১ ওভারে ২৮ রান খরচায় পান ৩ উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রস্তুতি ম্যাচপ্রিটোরিয়াবাংলাদেশযুব বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT