চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডকে বিধ্বস্ত করে লিভারপুল ছাড়ার ইঙ্গিত সালাহর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ন ০২, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুম শুরুর প্রথম দুই ম্যাচে জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচেও জয় পেয়েছে লিভারপুল। দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহ। মৌসুমে তিন ম্যাচের সবেই জালের দেখা পাওয়া মিশরীয় তারকা অবাক করে দিয়েছেন লিভারপুল ছাড়ার ইঙ্গিতও।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডকে ৩-০তে হারিয়েছে আর্নে স্লটের লিভারপুল। প্রথমার্ধে লুইস ডিয়াসের দুই গোলে অ্যাসিস্ট করেন সালাহ, দ্বিতীয়ার্ধে নিজে গোল করেছেন।

সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুম শেষে। মেয়াদ বাড়ানো নিয়ে তার সঙ্গে এখনও আলোচনা হয়নি লিভারপুল কর্তৃপক্ষের। ৩২ বর্ষী সালাহ বলেছেন, ‘সময়টা উপভোগ করতে চাইছি। এ (লিভারপুল ছাড়া) নিয়ে ভাবতে চাচ্ছি না। দেখি আগামী বছর কী হয়।’

‘এটাই হয়তো ওল্ড ট্রাফোর্ডে আমার শেষ ম্যাচ হতে চলেছে ধরেই খেলতে নেমেছি। ক্লাবের কেউ চুক্তি নিয়ে আমার সঙ্গে কথা বলেনি, তাই এখানে নিজের শেষ মৌসুম খেলছি। এখানে থাকার বিষয়টি আমার উপর নাই, বরং ক্লাবের উপর নির্ভর করছে।’

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেয়ার পর ৩৫২ ম্যাচে ২১৪ গোল করেছেন সালাহ। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৯২টি। একবার করে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগসহ জিতেছেন কয়েকটি শিরোপা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্নে স্লটইউনাইটেডপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT