বাংলাদেশ

ভাবগাম্ভীর্য ও মর্যাদায় সারাদেশে পবিত্র শবে কদর পালিত

প্রার্থনারত মুসল্লি পবিত্র শবে কদর উপলক্ষে মসজিদে নামাজ আদায় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মসজিদের অন্ধকার কক্ষে মুসল্লি পবিত্র শবে কদর উপলক্ষে প্রার্থনা করছেন, সূর্যোদয় বা সূর্যাস্তের আলো প্রবেশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় গতকাল দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সারা রাত লাইলাতুল কদরের ইবাদতে মগ্ন ছিলেন দেশের মুসল্লিরা। গতকাল রাতে পবিত্র শবে কদর হওয়ার কারণে আজ বুধবার সারা দেশে সরকারি ছুটি।

বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ ও মনোবাসনা পূরণের জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেন। অধিক সাওয়াব লাভের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত এবং জিকির করার মধ্য দিয়ে এই রাত কাটিয়েছেন।

আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে মহিমান্বিত পবিত্র শবে কদর পালন করা হয়েছে।

বিষয়:পবিত্র শবে কদর লাইলাতুল কদর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…