চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, নিহত ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
দক্ষিণ ও মধ্য মেক্সিকোতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ ও মধ্য মেক্সিকোতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সংঘটিত এ ভূমিকম্পে অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

শনিবার (৩ জানুয়ারি) আমেরিকায় বিবিসির সংবাদ অংশীদার সিবিএসের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্যে নিহতের সংখ্যা দুইজন বলে নিশ্চিত করা হয়েছে।

৬ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস এলাকার কাছে, যা জনপ্রিয় পর্যটন শহর আকাপুলকোর নিকটবর্তী। ভূমিকম্পের প্রভাব রাজধানী মেক্সিকো সিটিসহ আশপাশের অঞ্চলেও অনুভূত হয়।

গুয়েরেরোর গভর্নর এভলিন সালগাদো জানিয়েছেন, রাজ্যটিতে প্রায় ৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে, মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পের পরপরই একাধিক আফটারশক অনুভূত হচ্ছে।

মেয়র ক্লারা ব্রুগাদা স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন সর্বদা জরুরি ‘লাইফ ব্যাকপ্যাক’ প্রস্তুত রাখেন। মেক্সিকোর জাতীয় দুর্যোগ প্রতিরোধ কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী, এই ব্যাকপ্যাকে টর্চলাইট, রেডিও, পানি, ভালো খাবার, উষ্ণ পোশাক এবং গুরুত্বপূর্ণ নথির ফটোকপি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূমিকম্পের ফলে দুটি কাঠামো ধসের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন ব্রুগাদা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩৪টি ভবন এবং পাঁচটি বাড়ি পরিদর্শন করা হচ্ছে।

Reneta

ভূমিকম্পের আগে ভোরে মেক্সিকান সিসমিক অ্যালার্ট সিস্টেম সক্রিয় হলে মেক্সিকো সিটি ও আকাপুলকোর বহু বাসিন্দা ও পর্যটক রাস্তায় বেরিয়ে আসেন।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ভয়াবহ ভূমিকম্পে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার পর দেশটিতে এই ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা চালু করা হয়।

ভূমিকম্পের সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বছরের প্রথম সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছিলেন। ঘটনার একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এটা কাঁপছে, ঠিক তখনই পেছনে ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা বেজে ওঠে। তিনি উপস্থিত সাংবাদিকদের শান্তভাবে ভবন ত্যাগ করার নির্দেশ দেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে মেক্সিকো সিটিতে ভবন কাঁপতে এবং গুয়েরোর আকাপুলকোতে গাড়ি দুলতে দেখা যায়।

মেক্সিকো বিশ্বের অন্যতম ভূমিকম্প-প্রবণ দেশ। এর আগে ২০১৭ সালে মেক্সিকো সিটিতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ২০০ জনের বেশি মানুষ নিহত হন এবং বহু ভবন ধসে পড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬.৫ মাত্রার ভূমিকম্পভূমিকম্পমেক্সিকো
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT