চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ঘটনা এড়াতে বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে: উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ন ২৪, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

দুর্ঘটনা এড়াতে বন্যাকবলিত এলাকাগুলোতে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এরইমধ্যে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হয়েছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে বিদ্যুৎ লাইন চালু করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (২৪ আগস্ট) মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া এলাকায় ৩৫ মেগাওয়াটের স্পেক্টা সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এতো বছর বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম হয়েছে। ২০১০ সালে আইন করার মাধ্যমে কোনো প্রতিযোগিতা ছাড়াই বিদ্যুৎ প্রকল্প নেয়া হয়েছে। তার মধ্য দিয়ে ঘনিষ্ঠদের সেই প্রকল্পের দায়িত্ব দেয়া হয়েছে। এরপর ইচ্ছে মতো দাম বাড়ানো হতো। উদ্দেশ্য ছিলো অনিয়মের মাধ্যমে বেশি দামে বিদ্যুৎ কিনে, নানা অজুহাতে গ্রাহকের কাছে বেশি দামে বিক্রি করা।

এসময় মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার, স্পেক্টা সোলার পাওয়ার প্ল্যান্ট এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফতাব উদ্দিন খান বাচ্চু, মানিকগঞ্জ পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকোশলী গিয়াস উদ্দিন মাহমুদ, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বন্যাকবলিত এলাকাবিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টাবিদ্যুৎ লাইন বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা রাহুলের মুখাগ্নি করলো ১৩ বছরের সহজ

মার্চ ৩১, ২০২৬

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না: কিয়ার স্টারমার

মার্চ ৩০, ২০২৬

২ কোটি রুপি জরিমানা গুনছেন পাকিস্তানি ক্রিকেটার

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT