চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
১২:৪৪ অপরাহ্ন ০৭, আগস্ট ২০২৩
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

গত কয়েকদিনের টানা বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। পানি বৃদ্ধির কারণে সচল হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট। বর্তমানে সচল এই ৫টি ইউনিট থেকে সর্বমোট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে প্রায় ১৩৫ মেগাওয়াট। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে।

এ বিষয়ে কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের জানান,গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে এবং ৫টি ইউনিট সচল হয়েছে।

তিনি জানান, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই হ্রদে রোববার (৬ আগস্ট) ৯০ দশমিক ৬০ ফুট মীনস সী লেভেল (এম এস এল) পানি থাকার কথা। কিন্তু হ্রদে এখন পানি রয়েছে ৮২ দশমিক ৯০ ফুট এম এস এল। কাপ্তাই হ্রদে পানির ধারন ক্ষমতা ১০৯ ফুট এম এস এল। তবে পানি বৃদ্ধির ফলে বর্তমানে এই কেন্দ্রের ৫টি ইউনিট এর মধ্যে ৫টি ইউনিটই সচল রয়েছে। এই ৫টির ইউনিট থেকে বর্তমানে ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

তিনি আরও জানান, ৫টি ইউনিটের মধ্যে রোববার পর্যন্ত ১নং ইউনিট হতে ৩৩ মেগাওয়াট, ২নং ইউনিট হতে ৩২ মেগাওয়াট, ৩নং ইউনিট হতে ২৬ মেগাওয়াট, ৪নং ও ৫নং ইউনিট হতে প্রতিটিতে ২২ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানির পরিমাণ বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরোও বাড়বে এবং উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান তিনি।

পানির উপর নির্ভরশীল কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে বেশ কয়েক মাস পানির অভাবে শুধুমাত্র ২ থেকে ৩টি ইউনিট রেশনিং করে চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। বর্তমানে কাপ্তাই পানি বৃদ্ধির ফলে ৫টি ইউনিটই সচল করা হয়েছে। এই ৫টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ২০০ মেগাওয়াট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পানি বৃদ্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে শুধুমাত্র নারীদের জন্য প্রথম মসজিদে আল জাজিরা রিপোর্টার রুবি জামান

মার্চ ১৪, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

নিউইয়র্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

মার্চ ১৪, ২০২৬

মধ্যপ্রাচ্যে ২ হাজারের বেশি মেরিন সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

মার্চ ১৪, ২০২৬

ঈদ সামনে: রাজধানীর বাজারে মুরগি-ডিম ও সবজির দামে ঊর্ধ্বগতি, চাপে ক্রেতারা

মার্চ ১৪, ২০২৬

রান্নার গ্যাস নেই, মালায়ালাম সিনেমায় বড় সংকট!

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT