চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে নেশনস লিগ শিরোপা পর্তুগালের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ পূর্বাহ্ন ০৯, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

আলিয়াঞ্জ অ্যারেনায় উয়েফা নেশনস লিগের ফাইনালে ২-২ সমতায় শেষ হয়েছিল মূল সময়। অতিরিক্ত সময় পেরিয়ে খেলা গড়ায় টাইব্রেকারে। স্পট কিকে ৫-৩ ব্যবধানে স্পেনকে হারিয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয় বার শিরোপা জিতল পর্তুগাল। এর আগে ২০১৯ সালে হারিয়ে নেশনস লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিস্টিয়ানোর রোনালদোর পর্তুগাল।

মিউনিখে দুবারই লিড পায় স্পেন। ২১ মিনিটে মার্টিন জুভেমেন্ডির গোলে এগিয়ে যায় গত আসরের চ্যাম্পিয়ন দলটি। তবে মিনিট পাঁচেক পর নুনো মেন্ডেস পর্তুগালকে সমতায় ফেরান। প্রথমার্ধের শেষ মিনিটে স্পেন ফের লিড পায়। পেদ্রির অ্যাসিস্টে পর্তুগিজ জালে বল পাঠান মিকেল ওয়াইরসাবাল। ২-১ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে স্পেন।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় পর্তুগাল। ৬১ মিনিটে গোল স্পেন জালে বল পাঠান রোনালদো। ২-২ সমতায় ৯০ পেরিয়ে খেলা শেষ হয়ে গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো দল গোল করতে না পায় টাইব্রেকারে হয় ভাগ্য নির্ধারণ।

টাইব্রেকে নিজেকে মেলে ধরেন দিয়েগো কস্তা। গঞ্জালো রামোস, ভিতিনহা, ব্রুনো ফের্নান্দেজ ও নুনো মেন্ডেজ টাইব্রেকারে স্পেন জালে পাঠাতে ভুল করেননি। স্পেনের প্রথম তিনটি শটে মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা ও ইসকো জালের দেথা পান। চতুর্থ শটটি ফিরিয়ে দেন কস্তা। আলভারো মোরাতার নেয়া শটটি ডানদিকে ঝাপিয়ে পড়ে ঠেকান। এরপর রুবেন নেভেস স্পেন জালে বল পাঠালে বুনো উল্লাসে মাতে পর্তুগাল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়ামালউয়েফানেশনস লিগপর্তুগালমোরাতালিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT