চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজের ‘পরাণ’ দেখে কাঁদলেন পরীমনি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ন ২৩, জুলাই ২০২২
বিনোদন
A A

রাজধানী মিরপুরের স্টার সিনেপ্লেক্স সনি সিনেমা হলে শনিবার বিকেলে আলোচিত ‘পরাণ’ সিনেমা উপভোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের অভিনয়ে মুগ্ধ হয়ে হয়েছেন এই নায়িকা।

শো শেষে খুশিতে রাজের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় পরীকে।

এসময় পরী বলেন, সবাই রাজের কথা বলছে, চারিদিকে আলোচনা। সেই খুশিতে কান্না চলে এসেছে। রাজ, মিম, ইয়াশসহ সবাই ভালো অভিনয় করেছে।

‘পরাণ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ, তার সঙ্গী দুই মেয়ে; ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তারপর একে একে তারার মেলা; চিত্রনায়ক সিয়াম আহমেদ, ইয়াশ রোহান, নিরব হোসেন, নায়িকা বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, মিশা সওদাগর, চয়নিকা চৌধুরী, পূজা চেরি, প্রার্থনা ফারদিন দীঘিসহ সিনেমা সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে ‘পরাণ’। প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, শিগগিরই পরাণ ইউরোপ, অস্ট্রেলিয়াতে মুক্তি পাবে। সিনেমা হলে মানুষ আবার দলে দলে ফিরছেন তারই একটি টার্নিং হয়ে থাকবে পরাণ। দর্শকরা আমাদের সিনেমা গ্রহণ করেছেন এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা। ভালো কাজ উপহার দিতে আমরা সবসময় দায়বদ্ধ।

সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে দেশের ৫৫ সিনেমা হলে চলছে বলে জানিয়েছে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা অভি কথাচিত্র।

Reneta

হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’। চিত্রনায়ক শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি নিয়ে মুক্তির আগে অন্তর্জালে আলোচনা চলেছে বেশ।

গুঞ্জন আছে, বরগুনার আলোচিত মিন্নি-রিফাত-নয়ন বন্ডের ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে এই সিনেমা।

২০১৯ সালের সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক রায়হান রাফি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াশ রোহানচয়নিকা চৌধুরীনায়িকা বিদ্যা সিনহা মিমনিরব হোসেনপরাণপরীমনিপূজা চেরিপ্রার্থনা ফারদিন দীঘিমাহিয়া মাহিমিশা সওদাগররাজরাফীলিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘এই পুরস্কার প্রত্যেক লেখককেই আলাদা শক্তি যোগাবে’

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ ও তাসনিম জারার ভিন্ন মাত্রার প্রচারণা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকির অভিযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রীর হজ অনিশ্চিত

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কাকে ভোট দিবেন ওমর সানী, জানিয়ে ফেসবুকে পোস্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT