হামের টিকা পেয়েছে ১ কোটি ৮৫ লাখ শিশু: স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৮৫ লাখ ৮৩৩ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রামক রোগ মোকাবিলায় সরকারকে সবসময় প্রস্তুত থাকতে হয়। ২০২০ সালের ২০ ডিসেম্বরের পর প্রতি চার বছর পরপর বড় পরিসরে মহামারি মোকাবিলায় টিকাদান কর্মসূচি চালু করার কথা থাকলেও ২০২০ সালের পর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম বন্ধ ছিল।
তাঁর দাবি, টিকা কেনার ক্ষেত্রে ইউনিসেফের ডেলিগেটেড পদ্ধতিতে সরাসরি কেনার পরিবর্তে আগের সরকার ওপেন টেন্ডারে যাওয়ার উদ্যোগ নিয়েছিল। বিদেশি সংস্থাগুলোর একাধিক অনুরোধের পরও তা করা হয়নি বলে দাবি করেন তিনি। এতে সময়ক্ষেপণ হয় এবং চার বছরের যে ঘাটতি তৈরি হয়েছিল, দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকারকে তার প্রভাব মোকাবিলা করতে হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, এ পরিস্থিতিতে অনেক পরিবারকে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং অনেক শিশুর মৃত্যু হয়েছে। তাঁর দেওয়া হিসাবে, হাম আক্রান্ত ১ কোটি ৮৫ লাখ ৮৩৩ শিশুর মধ্যে প্রায় এক হাজার শিশু মারা গেছে।






