চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়ের ক্ষত সরিয়ে কাজে ফিরলেন পরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করে ক’দিন ধরেই আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী শরিফুল রাজের সাথে স্পষ্টভাবে বিচ্ছেদের খবরও জানান এই নায়িকা। দিন পাঁচেকের ব্যবধানে ব্যক্তিগত ক্ষত ভুলে কাজে মন দিলেন পরী!

বুধবার হাড় কাঁপানো শীতের সকালে নিজের আসন্ন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর প্রচারণায় পরী ছুটে গেলেন ঢাকার বিএফ-শাহীন কলেজের ক্যাম্পাসে! শত শিক্ষার্থীদের সাথে পরীকে দেখা গেলো বেশ উচ্ছ্বসিত। শিক্ষার্থীদের সাথে কাটানো সেই মুহূর্তের ভিডিও ক্যামেরায় ধারণ করে ছেড়েছেন ফেসবুকে।

শিক্ষার্থীদের সঙ্গে ধারণ করা ভিডিওতে পরী বলেছেন, আমাদের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র প্রধান দর্শকেরা, অনেক ভালোবাসা আপনাদের জন্য। দেখা হবে সিনেমা হলে, আসছে ২০ জানুয়ারি।

ব্যক্তিগত জীবনে ঝড় বইয়ে যাচ্ছে, তারমধ্যেই নিজের সিনেমার প্রচারণায় যোগ দেয়ার বিষয়টি নেটিজেনদের অনেকে ইতিবাচক বলছেন। প্রশংসা করছেন পরীর পেশাদারী মনোভাবের। মন্তব্যে পরীকে সাহস দিতেও দেখা যাচ্ছে কাউকে কাউকে!

পরীমনি অভিনীত আসন্ন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও আবু হুরায়রা তানভীর। এছাড়াও আছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকারসহ অর্ধ শতাধিক শিশু।

দাম্পত্য জীবন নিয়ে সুখে নেই চিত্রনায়িকা পরীমনি। ডিসেম্বরের শেষ দিনেই ফেসবুকে দিয়েছেন বিচ্ছেদের খবর। সর্বশেষ গেল রবিবার বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এই নায়িকা। অভিযোগও তুলেছেন বিস্তর। বলেছেন, রাজের সাথে সংসার করা সম্ভব নয়। স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনেরও ইঙ্গিত দিয়েছেন পরী। পরবর্তীতে শরীফুল রাজও বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, পরীর সাথে আর নয়!

Reneta

২০২১ সালে ‘গুণিন’ ছবির শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। ওই বছর ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। গেল বছরের জানুয়ারিতে তাদের পারিবারিক বিয়ের সংবর্ধনা আয়োজন করা হয়েছিল। একই বছরের ১০ আগস্ট রাজ-পরীর সংসারে আসে পুত্রসন্তান রাজ্য। বর্তমানে তার বয়স পাঁচ মাস।

Jui  Banner Campaign
ট্যাগ: পরীপরীমনিরাজরাজ্যলিড বিনোদনশরিফুল রাজশরীফুল রাজসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আইসিসি এমন কিছু করেনি যাতে আমাদের খেলতে যাওয়া উচিত’

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ঋণের দায়ে জেলহাজতে রাজপাল যাদব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT