অন্যান্য

পরীমণির সিনেমার পোস্টারে সাজলো পূজামণ্ডপ

পরীমণির সিনেমার পোস্টার পূজামণ্ডপে সাজানো হয়েছে, উৎসবের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীমণির সিনেমার পোস্টার দিয়ে সাজানো পূজামণ্ডপের দৃশ্য, উৎসবের আবহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের দুর্গোৎসবগুলোতে ভিন্ন ভাবে দেখা মিলল ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির।

সশরীরে নয়, পূজা মণ্ডপের প্যান্ডেলে শোভা পাচ্ছে ওপার বাংলায় পরীমণির প্রথম সিনেমা “ফেলুবক্সী” এর পোস্টার।

রবিবার (১৩ অক্টোবর) পরীমণি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ থেকে পূজার মণ্ডপে তার সিনেমার পোস্টার সম্বলিত একটি ভিডিও শেয়ার করেন। লেখেন, “শিগগিরই আসছে লাবণ্য…।”

কলকাতার বিভিন্ন পূজা মণ্ডপে ওপার বাংলায় মুক্তি পেতে যাওয়া নিজের প্রথম সিনেমাকে ঘিরে বেশ খুশি এই অভিনেত্রী।

দেবরাজ সিনহা পরিচালিত এ সিনেমায় “লাবণ্য” চরিত্রে দেখা যাবে পরীমণিকে।‌‌ এক রহস্যময় চরিত্রে দেখা যাবে তাকে।

যেখানে তার সঙ্গে অভিনয় করছেন টলিউডের সোহাম চক্রবর্তী ও মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম। আর মধুমিতাকে দেখা যাবে “দেবযানী” চরিত্রে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। এ বছরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

বিষয়:পরীমণি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…