ক্রিকেট

কোহলি-রোহিতদের কোচ হলে ভালো লাগত পন্টিংয়ের, তবে…

অস্ট্রেলিয়ার কোচ পন্টিং দলের সঙ্গে বসে থাকছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেট কোচ পন্টিং দলের সঙ্গে বসে থাকছেন, ক্রিকেট ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে যাবে। নতুন করে দায়িত্ব নিতে না চাওয়ায় পদটির জন্য দরখাস্ত আহ্বান করেছে দেশটির ক্রিকেট বোর্ড। প্রধান কোচের জায়গাটার জন্য আগ্রহ আছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের। তার দায়িত্ব নিতে কিছু সমস্যাও অবশ্য রয়েছে।

২৭মে আইপিএলের ফাইনালের দিন কোহলি-রোহিতদের কোচের পদে আবেদনের শেষদিন। পন্টিং জাতীয় দলের কোচ হতে আগ্রহী হলেও সময় সংকটে পড়তে পারেন। যে সমস্যায় নিজেকে প্রস্তুত করতে পারছেন না ডানহাতি সাবেক ব্যাটার।

কোচের পদে আবেদন করা নিয়ে পন্টিং বলছেন, ‘এ সম্পর্কে অনেক প্রতিবেদন দেখেছি। আপনি এগুলো সম্পর্কে জানার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আইপিএল চলাকালে আমার আগ্রহ আছে কিনা এ সংক্রান্ত কথোপকথন শুনেছি।’

‘জাতীয় দলের কোচ হতে আমার ভালো লাগবে, কিন্তু অন্যান্য বিষয়গুলো যেটা চাই, আমার জীবনে থাকুক এবং বাড়িতে কিছুটা সময় কাটুক। ভারত দলে যুক্ত হওয়া মানে আইপিএল সংক্রান্ত কোনকিছুতে যুক্ত হতে পারবেন না। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ১০-১১ মাস কাজ করা এবং যতক্ষণ চাই কাজ করতে তা না পারা, এটা এ মুহূর্তে আমার জীবনের সাথে মিলবে না।’

৪৯ বর্ষী পন্টিং বর্তমানে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে আছেন।

বিষয়:অস্ট্রেলিয়া আইপিএল দিল্লি ক্যাপিটালস দ্রাবিড় পন্টিং ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…