অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে দেশে যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে তা বন্ধে নির্বাচন কমিশন ও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। রাজধানীতে এক মুক্ত আলোচনায় তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যেভাবে মব উসকে দেয়া হচ্ছে তা নিয়ন্ত্রণেও সরকার নিস্ক্রিয়।






